Advertisement

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাত বাংলাদেশি নিহত। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং আরেক পরিবারের তিনজন রয়েছেন। নিহত সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ এবং তার এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছে। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেয়া তথ্যের ভিত্তিতে এসব পরিচয় প্রকাশ করা হয়।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং মরদেহগুলো কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Advertisement
বাকৃবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনালী দলের আলোচনা সভা

বাকৃবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনালী দলের আলোচনা সভা