🕑 ১২:০১ পূর্বাহ্ন, ১৯ জুন ২০২৬, শুক্রবার
শিরোনাম :
সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান দেশজুড়ে ডিজিটাল সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগ ঘোষণা এশিয়া কাপ ক্রিকেটে দুর্দান্ত জয়ে শুরু বাংলাদেশের বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান দেশজুড়ে ডিজিটাল সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগ ঘোষণা এশিয়া কাপ ক্রিকেটে দুর্দান্ত জয়ে শুরু বাংলাদেশের বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
জাতীয়

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

প্রধান সম্পাদকসম্পাদক | | ১৭ বার পঠিত
সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
ছবি: সংগৃহীত

সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) এ আদেশ দেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় এ আদেশ দেয়া হয়েছে।

এর আগে, গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।


মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

সমনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।