সানন্দা বিলে শাপলার সৌন্দর্য্যের নান্দনিকতার ছোঁয়া
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের সানন্দা বিল শীতের শুরুতেই লাল শাপলার সমারোহে পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা বিলের সৌন্দর্য দেখতে আসছেন। রোববার (২২ নভেম্বর) ভোরে বিলজুড়ে নৌকায় ঘুরে বেড়ানো এবং ছবি-ভিডিও ধারণ করতে দেখা যায় তাঁদের।
শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে অবস্থিত সানন্দা বিলটি হাইল হাওরের ১৩১টি বিলের অন্যতম বড় বিল। গত বছর থেকে এটি ‘শাপলা বিল’ নামে পরিচিতি পেয়েছে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এ বিলে শাপলা দেখতে ভোরে আসার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা; তাঁদের ভাষ্য, রাতে ফোটা শাপলার প্রকৃত সৌন্দর্য সকালে বেশি উপভোগ করা যায়। বিল ঘুরে দেখতে স্থানীয় মাঝিরা ১৫ থেকে ২০টি নৌকা চালান।
শাপলা বিল ঘিরে দর্শনার্থীদের আনাগোনায় স্থানীয় নৌকার মাঝি, অটোরিকশাচালক এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীও লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কেউ কেউ ফুল ছিঁড়ে নিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা দর্শনার্থীদের ফুল না ছেঁড়ার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়


















