Advertisement

পীরগঞ্জে সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

পীরগঞ্জে সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মাননীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ (এমপি) মহোদয়ের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আজ ২৩ নভেম্বর (সোমবার) বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় অংশগ্রহণকারীরা সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জাহিদুর রহমান এমপি বলেন, “দেশে আর কোনোভাবেই সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদের শাসন কায়েম হতে দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা সর্বদা সোচ্চার থাকব। যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।” সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনপ্রিয়
Advertisement
যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ঢাকায় গ্রেপ্তার

যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ঢাকায় গ্রেপ্তার