Advertisement

তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির
তৃতীয় সংসারেও বিচ্ছেদের পথে হাঁটলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মোহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি। ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, মেহেদী আর আমি আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচালা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার আজ সমাপ্তি ঘটেছে। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি লেখেন, যারা আমাদের নিয়ে চিন্তা করেছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের সিদ্ধান্তটি বুঝবেন, সম্মান করবেন এবং আমাদের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।

তিনি আরো লেখেন, জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।

জানা গেছে, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোদেলা। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। দ্বিতীয় সংসারেও বিচ্ছেদ ঘটে ২০২১ সালে। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নায়লা।দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মোহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জনপ্রিয়
Advertisement
বালিয়াকান্দিতে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উদযাপন

বালিয়াকান্দিতে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উদযাপন