আজ ২৬ নভেম্বর, বিশ্ব কেক দিবস। মিষ্টি খাবারের মধ্যে কেকের জনপ্রিয়তা উদযাপনে প্রতিবছর এ দিনটি পালন করা হয়। জন্মদিন থেকে শুরু করে বিয়ে, বিবাহবার্ষিকী, অবসর উদযাপন কিংবা পারিবারিক আয়োজন—বিভিন্ন আনন্দঘন মুহূর্তে কেক থাকে বিশেষ আকর্ষণ।
কেক শুধু জন্মদিনের খাবার নয়, বরং আনন্দ ও ভালোবাসা প্রকাশেরও একটি মাধ্যম। নানা স্বাদ, আকার ও সাজে তৈরি কেক উৎসবের আমেজ বাড়িয়ে দেয়। ময়দা, চিনি, ডিম, মাখন বা তেল দিয়ে সাধারণত কেক তৈরি করা হয়। এর সঙ্গে দুধ বা পানি, বেকিং পাউডার কিংবা ইস্ট মেশানো হয়। স্বাদ বাড়াতে বাদাম, ফল, ফলের নির্যাস ও নানা উপকরণও ব্যবহার করা হয়।
কেকের রয়েছে নানা ধরন। কোনো কেকের ওপর থাকে মাখনের ক্রিম, কোনোটি সাজানো হয় ফল বা মিষ্টি উপকরণ দিয়ে। ঘরে তৈরি কেক হোক কিংবা মিষ্টির দোকান থেকে কেনা—প্রিয়জনের সঙ্গে কেক ভাগ করে খাওয়ার আনন্দই এ দিনের মূল আকর্ষণ।
কেক দিবস উপলক্ষে ঘরে কেক তৈরি, পছন্দের কেক সাজানো কিংবা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কেক ভাগ করে নেওয়ার মাধ্যমে দিনটি উদযাপন করা যায়। কেকের ইতিহাসও বেশ পুরোনো। ‘কেক’ শব্দটি এসেছে প্রাচীন নর্স ভাষার ‘কাকা’ শব্দ থেকে। সে সময় কেকের গঠন অনেকটা আদার পিঠার মতো ছিল বলে ধারণা করা হয়। বর্তমানে অসংখ্য রকমের কেক তৈরি হয়, যার অনেক রেসিপি শতাব্দী প্রাচীন।



















