Advertisement

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী— আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির পাঠ্যসূচি অনুযায়ী ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর।

বিষয়ভিত্তিক মানবণ্টনে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে রাখা হয়েছে ১৫ নম্বর।

পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে দেশের কোনো সরকারি-বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ মিলবে না।

উল্লেখ্য, এরই মধ্যে মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নেওয়া যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। সূত্র-যমুনা টিভি অনলাইন

জনপ্রিয়
Advertisement
বালিয়াকান্দিতে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উদযাপন

বালিয়াকান্দিতে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উদযাপন