ভূরুঙ্গামারীতে ভাড়া বাসা থেকে ২০ কেজি গাঁজা ও ইয়াবা জব্দ, নারী আটক
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রুমা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাশের কক্ষ থেকে মাদক সেবনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।
আজ রোববার (২৯ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাত ১২ ঘটিকার দিকে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামারসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদের উপস্থিতিতে স্থানীয় কয়েকজনের সহায়তায় ওই বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা এবং ১২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তার রুমা খাতুন উপজেলার বড় খাটামারী এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
পুলিশের জানায়, রুমা খাতুন ও তার স্বামী ওই বাসা ভাড়া নিয়ে মাদক মজুত করতেন। সীমান্ত থেকে সংগ্রহ করা গাঁজা ও ইয়াবা সেখানে জমা রেখে পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। তবে এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারীতে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
জনপ্রিয়

















