যশোরে পূজা দেখতে যাওয়ার পথে ভাই-বোনের মৃত্যু
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- যশোর
যশোরে পূজা দেখতে যাওয়ার পথে ইঞ্জিন চালিত নসিমন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মাগুরা ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রিদেয়াড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে শোভন দাস (১০) ও মেয়ে দিশা দাস (৩)।
ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, পিতা-মাতার সাথে ভ্যানে করে মিশ্রিদেয়াড়া গ্রাম থেকে মাগুরা পূজামণ্ডপে যাচ্ছিল শিশু দুটি। পথে মাগুরা ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমন ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই শিশুসহ ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত ভ্যানচালক আব্দুর রহিম (২৬) ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নছিমনচালক আব্দুল মজিদ (৪৫) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরো জানান, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
জনপ্রিয়


















