Advertisement

দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা

দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
 প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলা অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুর রশীদের তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একরাম-উদ-দ্দৌলার ছেলে ও দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দ্দৌলা মিথুন জানান, বর্তমানে তাঁর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে আপাতত ভয়ের কিছু নেই। তিনি তাঁর বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে, একরাম-উদ-দ্দৌলার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম। এক বিবৃতিতে তাঁরা তাঁর আশু সুস্থতা কামনা করেন।
Advertisement
ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচন: জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচন: জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন