Advertisement

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে কলারোয়ায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টেরের মাধ্যমে বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী আরিফুল ইসলাম, থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, প্রধান শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বাফুফের জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ ফরহাদ হোসেন তপু, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, সাংবাদিক শেখ জিয়া, জাহিদুল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহীন, মেহেদী হাসানসোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Advertisement
মদিনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ধ্বংসের দাবি সৌদি জোটের

মদিনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ধ্বংসের দাবি সৌদি জোটের