শিরোনাম:

  হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল   ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২   সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু   স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা   নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই
আজ, বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:১৭

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

কতো ঘটনাই তো ঘটে দেশের আনাচে-কানাচে। কিন্তু তাই বলে বাসের বেড়া দেওয়া বাসের কথা ভাবা যায়! শুনতে একটু অদ্ভুত ধরণের মনে হলেও এমনটাই ঘটেছে বরগুনা-খুলনা রুটে বিআরটিসি ডিপোর একটি বাসে।

ওই বাসটিতে সামনের অংশে কাঁচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশ।

বাঁশ ব্যবহারের বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এমন অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন কর্তৃপক্ষ খুলনা অঞ্চলের কারিগরি ব্যবস্থাপক ওমর ফারুক মেহেদী বলেন, ওই বাসের ফিটনেস পরীক্ষা করেই সড়কে চলাচলের জন্য অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ সামনের গ্লাসটি ভেঙে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়। বাসটিতে নতুন গ্লাস লাগানো হয়েছে। এখন কোনো সমস্যা নেই।

বরগুনা বিআরটিসি ডিপোর পরিচালক মো. নয়ন হোসেন বলেন, বাসটি সামনের গ্লাস ছাড়াই বরগুনা আসে। বরগুনায় গ্লাস লাগানোর কোনো ব্যবস্থা ছিল না। সে কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে এভাবে করেছি। এছাড়া অন্য কোনো উপায় ছিল না।

স্থানীয় সূত্র জানায়, সোমবার খুলনা থেকে বিআরটিসি সার্ভিসের ওই বাসটি বরগুনায় আসার পথে সামনের গ্লাসটি ভেঙে পড়ে যায়। এ অবস্থায় বাসটি ঝুঁকি নিয়ে বরগুনায় চলে আসে। যাওয়ার পথে বাসের সামনের গ্লাসের জায়গায় বাঁশের ফালিতে পলিথিন দিয়ে বেড়ায় মুড়িয়ে বরগুনা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় যাত্রীদের অনেকে আপত্তি করলেও অগ্রাহ্য করে ওই অবস্থায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওই বাসের যাত্রী সাগর কর্মকার বলেন, এদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। ঈদের মৌসুমে এমন একটি লক্কড়-ঝক্কড় বাস কীভাবে সড়কে চলাচল করতে পারে আমি বুঝি না। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী।

প্রসঙ্গত, এর আগে সারাদেশে সরকারি ভবন তৈরিসহ বিভিন্ন ধরনের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনা একের পর এক ফাঁস হতে থাকায় পূর্তকাজের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। ভবন ও স্থাপনাগুলোর স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে সংশয়। স্বয়ং রাষ্ট্রপতিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কটাক্ষমূলক মন্তব্য করেছেন।

নোয়াখালীর আরো খবর…

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

2

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

3

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

4

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

5

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

6

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

7

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

8

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

9

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

10

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

11

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

12

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

13

সেনবাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সব ওয়াদা পুরণ করবে- জয়নুল…

14

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫৫ টার্গেটে ইরানের আঘাত

15

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া

1

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

2

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।