ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
রোববার (২৯ মার্চ ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উভয়ে কুশল বিনিময় করেন এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা-গবেষণা কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সফল দায়িত্ব পালন প্রত্যাশা করেন।


✍️ মন্তব্য লিখুন