চলতি মার্চ মাসেই রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩.৩৩ বিলিয়ন), যা দেশের ইতিহাসে কোনো এক মাসে সর্বোচ্চ।
রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চেই—৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এবার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮০ শতাংশ বেশি।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।


✍️ মন্তব্য লিখুন