শিরোনাম:

  সাবেক ইউপি চেয়ারম্যান নূর আলমকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ; ফুঁসে উঠছে নোয়াখালীর তৃণমূল জনতা   কোম্পানীগঞ্জ: পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ   মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী   কোম্পানীগঞ্জ : অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল   মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত: শবে বরাতের তাৎপর্য করণীয় ও বর্জনীয়   বেগমগঞ্জে রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ   বেগমগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৪   সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা   বাংলাদেশের জন্য বড় সুখবর: ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ’   নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে চৌমুহনীতে সাংবাদিকের মানববন্ধন বিক্ষোভ   নোয়াখালীতে স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে “আফতাব রিজিওনাল মিট” কর্মসূচি   Noakhali News – নোয়াখালীর খবর
আজ, বুধবার , ১৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৩১

নোয়াখালী প্রতিনিধি: অর্থদণ্ড ও ১২ বছর করে কারাদণ্ডে সাজাপ্রাপ্ত হয়েও প্রশাসনের নাকের ডগায় দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নোয়াখালীর আল আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজ-এর দুই ডাইরেক্টর আপন দুই ভাই শিবলী মির্জা ও হাসান মির্জা। চেক ডিজঅনার (সিআর) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। এতে জনমনে পুলিশের ভূমিকা নিয়ে গভীর প্রশ্ন ও হতাশা সৃষ্টি হয়েছে।

জানা যায়, শিবলী মির্জা ও হাসান মির্জা পরিচালিত ‘আল আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ’ ও ‘আল আমিন সুইটস এন্ড ক্রেকার্স লিমিটেড’ ২০০৩ সাল থেকে ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা থেকে বিনিয়োগ গ্রহণ শুরু করে। তবে বিনিয়োগ গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটি ব্যাংকটির পাওনা টাকা পরিশোধে গড়িমসি শুরু করে।

টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়ে অর্থঋণ আদালতে মামলার পাশাপাশি একাধিক চেক ডিজঅনার (সিআর) মামলা দায়ের করে। এর মধ্যে নোয়াখালীর আমলী আদালত নং-৩-এ বিচারাধীন ১২টি সিআর মামলার রায় ঘোষণা হয়েছে। মামলাগুলো হলো- সিআর মামলা নং-৩৯০/২১ (২টি), ৩৯১/২১ (২টি), ৩৯৪/২১ (২টি), ৩৯৫/২১ (২টি), ১৫৫/২২ (২টি) এবং ১৫৬/২২ (২টি)।

আদালতের রায়ে প্রত্যেকটি মামলায় দুই ভাই শিবলী মির্জা ও হাসান মির্জার প্রত্যেকের ১ বছর করে মোট ১২ বছর কারাদণ্ড হয়েছে। পাশাপাশি আদালত তাদের ৩৬.১০ কোটি টাকা অর্থদণ্ড প্রদানেরও আদেশ দেন। আদালতের আদেশ অনুসারে সাজাপ্রাপ্ত এই দুই সহোদরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সাজাপ্রাপ্ত দুই ভাই প্রকাশ্যে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশ নিলেও পুলিশের কর্মকর্তারা রহস্যজনকভাবে তাদেরকে গ্রেফতারের উদ্যোগ নিচ্ছেন না।

পুলিশের এমন অবহেলামূলক আচরণে সাধারণ জনগণ চরম হতাশ। তারা বলছেন, আদালতের সুনির্দিষ্ট আদেশ ও সাজা থাকা সত্ত্বেও অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমতে পারে।

সাধারণ জনগণ অবিলম্বে কোর্টের আদেশ পালনে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে এবং সাজাপ্রাপ্ত শিবলী মির্জা ও হাসান মির্জাকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে জোর দাবি জানিয়েছে।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

সাবেক ইউপি চেয়ারম্যান নূর আলমকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ;…

2

কোম্পানীগঞ্জ: পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

3

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা:…

4

কোম্পানীগঞ্জ : অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল

5

মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত: শবে বরাতের তাৎপর্য করণীয়…

6

বেগমগঞ্জে রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

7

বেগমগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

8

সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

9

বাংলাদেশের জন্য বড় সুখবর: ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি…

10

নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে চৌমুহনীতে সাংবাদিকের মানববন্ধন বিক্ষোভ

11

নোয়াখালীতে স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে “আফতাব রিজিওনাল মিট'' কর্মসূচি

12

Noakhali News - নোয়াখালীর খবর

13

দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল

14

Best Web Design and Development Company in Bangladesh

15

গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে আল আমিন বেভারেজ ও…

1

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

2

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।