শিরোনাম:

  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫৫ টার্গেটে ইরানের আঘাত   সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া   মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির সংবাদ সম্মেলন   কোম্পানীগঞ্জ: পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ   মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী   কোম্পানীগঞ্জ : অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল   মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত: শবে বরাতের তাৎপর্য করণীয় ও বর্জনীয়   বেগমগঞ্জে রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ   বেগমগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৪   সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা   বাংলাদেশের জন্য বড় সুখবর: ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ’   নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে চৌমুহনীতে সাংবাদিকের মানববন্ধন বিক্ষোভ
আজ, শনিবার , ২১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:৫৯

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত শবে বরাত হিসেবে পরিচিত, যা আরবিতে লাইলাতুল বরাত বলা হয়। এই রাতটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাতে আল্লাহ তায়ালা তার অসংখ্য বান্দাকে ক্ষমা করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন।

হাদিসে এসেছে, শবে বরাতে আল্লাহ তায়ালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, যাকে আমি ক্ষমা করে দেব? আছে কি কেউ রিজিকপ্রার্থী, যাকে আমি রিজিক দান করব? সুবহে সাদিক পর্যন্ত এই আহ্বান অব্যাহত থাকে। তাই এই রাতকে ইবাদত, দোয়া ও আত্মসমালোচনার মাধ্যমে কাটানো অত্যন্ত ফজিলতের কাজ।

শবে বরাতে করণীয়

শবে বরাতে প্রথম যে কাজটি করা উচিত, তা হলো নিজের গুনাহের জন্য খাঁটি মনে তওবা করা। আমরা সারা বছর জেনে বা না জেনে অসংখ্য ভুল করে থাকি। এই রাতে আল্লাহর দরবারে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে গুনাহ থেকে দূরে থাকার দৃঢ় অঙ্গীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নফল নামাজ

এই রাতে নফল নামাজ আদায় করতে পারেন। তবে নির্দিষ্ট কোনো নফল নামাজ বা নির্দিষ্ট কিছু রাকাত পড়া বাধ্যতামূলক মনে করা যাবে না। দুই রাকাত করে যতটুকু সম্ভব নামাজ পড়া উত্তম। নামাজে কোরআন তিলাওয়াত, রুকু-সিজদায় দীর্ঘ দোয়া এবং খুশু-খুজুর সঙ্গে আল্লাহর সামনে নিজেকে সোপর্দ করার চেষ্টা করা উচিত।

কোরআন তিলাওয়াত

এছাড়াও কোরআন তিলাওয়াত করতে পারেন। কোরআন আল্লাহর কালাম। কোরআন তিলাওয়াত অন্তরকে পরিশুদ্ধ করে এবং ঈমানকে মজবুত করে। অন্তত কিছু আয়াত হলেও মনোযোগ সহকারে তিলাওয়াত করা এবং এর অর্থ অনুধাবনের চেষ্টা করা উত্তম।

দোয়া

এই রাতে দোয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতে পারেন। নিজের জন্য, পরিবার-পরিজনের জন্য, মৃত আত্মীয়দের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করতে পারেন। দুনিয়া ও আখিরাতের কল্যাণ, ঈমানের দৃঢ়তা, হালাল রিজিক এবং সুন্দর পরিণতির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা যেতে পারে।

কবর জিয়ারত

শবে বরাতে মৃতদের জন্য দোয়া করাও একটি উত্তম আমল। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন। তাই ঘরে বসে হলেও পিতা-মাতা ও অন্যান্য আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনা করা যেতে পারে।

নফল রোজা

পরদিন অর্থাৎ শাবান মাসের ১৫ তারিখে নফল রোজা রাখা সুন্নত ও ফজিলতপূর্ণ আমল হিসেবে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। এবং প্রতি আরবি মাসের ১৫ তারিখেও তিনি রোজা রাখতেন। শবে বরাতের পরদিন রোজা রাখা সেই সুন্নাহরই একটি অংশ।

বিরত থাকবেন যেসব থেকে

তবে শবে বরাতে কিছু বিষয় থেকে বিরত থাকা জরুরি। আতশবাজি, ফানুস ও অনর্থক আড্ডা এই রাতের পবিত্রতার সঙ্গে সাংঘর্ষিক। তেমনি বিদআতপূর্ণ আমল বা ভিত্তিহীন রসম-রেওয়াজ থেকেও দূরে থাকা উচিত।

সব মিলিয়ে শবে বরাত হলো আত্মশুদ্ধি, আত্মসমালোচনা ও আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ। এই রাতকে যদি আমরা ইবাদত ও দোয়ায় কাটাতে পারি, তবে তা আমাদের পরকালীন জীবনের জন্য পাথেয় হয়ে উঠতে পারে।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫৫ টার্গেটে ইরানের আঘাত

2

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া

3

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির…

4

কোম্পানীগঞ্জ: পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

5

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা:…

6

কোম্পানীগঞ্জ : অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল

7

মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত: শবে বরাতের তাৎপর্য করণীয়…

8

বেগমগঞ্জে রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

9

বেগমগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

10

সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

11

বাংলাদেশের জন্য বড় সুখবর: ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি…

12

নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে চৌমুহনীতে সাংবাদিকের মানববন্ধন বিক্ষোভ

13

নোয়াখালীতে স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে “আফতাব রিজিওনাল মিট'' কর্মসূচি

14

Noakhali News - নোয়াখালীর খবর

15

দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল

1

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

2

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।