শিরোনাম:

  বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড   দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা   আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল   হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল   ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
আজ, বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:০১

শেখ হাসিনা-ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঋষি সুনাকের এটিই প্রথম বৈঠক।
শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে দ্বিপাক্ষিক এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

এছাড়া মার্লবোরো হাউসের বাগানে কমনওয়েলথ পরিবারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন শেখ হাসিনা। পরে একই স্থানে কমনওয়লথ চেয়ারম্যান ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা।

গত বছরের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক।

মূলত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা ও রানির রাজ্যভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে রাজা রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে গত ২৫ এপ্রিল দ্বিপক্ষীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চারদিনের দ্বিপাক্ষিক সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী।

পরে ওয়াশিংটন সফর শেষে গত বৃহস্পতিবার রাতে লন্ডন পৌঁছান শেখ হাসিনা। পরপর তিন দেশ সফর শেষে আগামী মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

2

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান…

3

আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল

4

হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

5

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

6

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

7

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

8

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

9

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

10

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

11

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

12

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

13

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

14

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

15

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

1

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

2

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।