শিরোনাম:

  ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২   সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু   স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা   নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই   সেনবাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সব ওয়াদা পুরণ করবে- জয়নুল আবদিন ফারুক এমপি
আজ, বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:৩১

ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা

পেমেন্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা দিল ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা

ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা সম্প্রতি ‘টুওয়ার্ডস এ ক্যাশলেস, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩ আয়োজন করেছে। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমন ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান, মার্চেন্ট সহ ইকোসিস্টেম সংশ্লিষ্টসহ ভিসার অংশীদারদের এ কনক্লেভ আয়োজনের মাধ্যমে সম্মাননা দেয়া হয়।

ভিসার এ লিডারশিপ কনক্লেভে অংশগ্রহণ করেন উদ্ভাবক, বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা এ সম্মেলনের মাধ্যমে পেমেন্ট খাত নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন এবং নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় করেন। এ বছরের সম্মেলনে এই খাতে বৃহৎ পরিসরে ডিজিটাল সক্ষমতা নিশ্চিতে প্রয়োজনীয় উন্নয়ন ও ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে করণীয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, “ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই সম্মেলনে ব্যবসা, পেমেন্ট ইকোসিস্টেম এবং দেশের উন্নয়নে আমাদের অংশীদারদের অসামান্য অবদান তুলে ধরতে পেরে আমরা উচ্ছ্বসিত। কনজ্যুমার পেমেন্টস, কমার্শিয়াল অ্যান্ড মানি মুভমেন্ট সল্যুশন এবং ভ্যালু-অ্যাডেড সার্ভিসে যারা এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন, তাদের সবাইকে অভিনন্দন। তাদের এই অর্জনই তুলে ধরে কীভাবে আমরা অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে একটি আধুনিক ও ক্যাশলেস সমাজ গড়ে তুলতে পারি। সামনের দিনগুলোতেও এই যাত্রা অব্যহত থাকবে বলে আমরা আশাবাদী।”

সম্প্রতি রাজধানী শেরাটন ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইস্যুয়েন্স অ্যান্ড অ্যাকুয়েরিং, ক্রস-বর্ডার পেমেন্টস, প্রোডাক্ট ইনোভেশন, ফিনটেক পার্টনারশিপ, সাইবারসোর্স ও ভ্যালু-অ্যাডেড সার্ভিস সহ বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলো: ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আড়ং, দারাজ, বিকাশ, আইটি কনসালটেন্স লিমিটেড (আইটিসিএল), দ্য সিটি ব্যাংক, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল) ওয়্যারলেস, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, নগদ ও ডাচ-বাংলা ব্যাংক।

ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩ -এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান। সম্মেলনে বাংলাদেশের কার্ড ইস্যুয়ার ও অ্যাকুয়েরার সহ পুরো ভিসা টিমের সাথে উপস্থিত ছিলেন ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু।

বাংলাদেশে ভিসা শীর্ষস্থানীয় ব্যাংক, এমএফএস (মোবাইল আর্থিক সেবা), ফিনটেক ও মার্চেন্টদের সাথে অংশীদারিত্ব করেছে ভিসা। এক্ষেত্রে, প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি ক্যাশলেস ও ডিজিটাল-ফার্স্ট সোসাইটিতে রূপান্তরে সবার কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা।

Best Web Design Company in Banasree, Rampura, Dhaka : Trust Soft BD

 

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

2

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

3

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

5

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

6

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

7

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

8

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

9

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

10

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

11

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

12

সেনবাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সব ওয়াদা পুরণ করবে- জয়নুল…

13

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫৫ টার্গেটে ইরানের আঘাত

14

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া

15

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির…

1

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

2

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।