Advertisement

বিএনপির অনেকেই মহিষ পাচার ও মাদককারবারের সঙ্গে জড়িত: এমপি মিঠু

বিএনপির অনেকেই মহিষ পাচার ও মাদককারবারের সঙ্গে জড়িত: এমপি মিঠু
নিজের দল বিএনপি’র অনেকেই মহিষ পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। তিনি জানান, কঠোর ব্যবস্থা নিতে আগেই প্রশাসনকে অবহিত করেছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে উপজেলায় মাদক, সীমান্ত চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় কিশোর গ্যাং, চোরাচালান ও মানবপাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ সভায় বলেন, ‘আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সাথে জড়িত রয়েছেন, আমার কাছে তথ্য আছে। আমি আগেই প্রশাসনকে অবহিত করেছিলাম বিএনপির কেউ মাদক ও মহিষ পাচারে সম্পৃক্ত পেলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে। কিন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ দেখিনি।’ কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ জননিরাপত্তায় বিঘ্ন ঘটে, এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ওসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছি। কিশোর গ্যাং আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।’ এ সময় থানার ওসিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘রাতের বেলা আর যেন কোনো মহিষের (ভারতীয় চোরাই) গাড়ি চলাচল করতে না পারে।’ না হলে তিনি নিজেই চোরাই মহিষের গাড়ি আটক করাবেন বলেও জানান। অপরাধ দমনে বিশেষ করে মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান বলেও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুরের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।
জনপ্রিয়
Advertisement
ইসলামে মধ্যপন্থা অবলম্বনের সৌন্দর্য

ইসলামে মধ্যপন্থা অবলম্বনের সৌন্দর্য