Advertisement

শত চেষ্টায়ও পেটের মেদ কমছে না? ৪ উপায়ে মিলবে সমাধান

শত চেষ্টায়ও পেটের মেদ কমছে না? ৪ উপায়ে মিলবে সমাধান

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই পেটের মেদ বাড়তে থাকে। বিশেষ করে নারীদের এই সমস্যা বেশি দেখা যায়। অবশ্য তারা এটি কমানোর জন্য চেষ্টার ত্রুটি রাখেন না। এর মধ্যে ৩৫ বছরের বেশি বয়সী নারীরা স্বল্প ঘুম, রক্তের শর্করা ওঠা-নামা ও পেটের মেদের সমস্যায় বেশি ভোগেন। কিন্তু শত চেষ্টার পরও কেন তা কমানো সম্ভব হয় না―এ প্রশ্ন অনেকের।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুষ্টিবিদ রাশি চৌধুরী জানিয়েছেন, এসব সমস্যাগুলো একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে। তবে শুধু কঠোর ব্যায়াম বা কম খাওয়ার অভ্যাসের দিকে অধিকতর সতর্কতার সঙ্গে দৃষ্টি রাখা হলে, তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। কারণ, এটি একটি কর্টিসল ট্রায়াঙ্গেল। যা এভাবেই কাজ করে। এক রাতের অপর্যাপ্ত ঘুমও কর্টিসলের মাত্রা তীব্রভাবে বাড়াতে পারে।

৩৫-এর বেশি বয়সী নারীরা পেটের মেদ নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন।

এ পুষ্টিবিদ বলেন, কর্টিসল যেহেতু অনুভূত মানসিক চাপ বা কোনো হুমকির প্রতিক্রিয়ায় শরীরকে রক্তপ্রবাহে গ্লুকোজ নিঃসরণ করার সংকেত প্রদান করে, এ জন্য রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তারপর অগ্ন্যাশয় এই বৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নিঃসরণ করে এবং ইনসুলিনের মাত্রা বেড়ে গেলে তা শরীরকে চর্বি জমাতে উৎসাহিত করে।

রাশি চৌধুরী জানান, অঙ্গপ্রত্যঙ্গের চারপাশে জমা হওয়া চর্বি বিপাকীয়ভাবে সক্রিয় এবং এটি প্রদাহ সৃষ্টি করতে পারে। এই প্রদাহ এবং পেটের চর্বি আরও কর্টিসল নিঃসরণকে উদ্দীপ্ত করতে পারে। যা এমন চক্র তৈরি করে, ফলে ঘুমের সমস্যা আরও বাড়তে পারে। এ কারণেই কিছু মানুষ রাত তিনটার দিকে অস্বাভাবিকভাবে ঘুম ভাঙার সমস্যার শিকার হয়ে থাকেন। তবে ইচ্ছাশক্তি থাকলে এসব কাটিয়ে ওঠা যায় বলে জানিয়েছেন এ পুষ্টিবিদ।

লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনলেই পেটের মেদ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সকালে প্রোটিন ও চর্বিযুক্ত খাবার খাওয়া:
রাশি চৌধুরী জানিয়েছেন, হালকা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের ওপর ভরসা না করে এমন নাশতা দিয়ে দিন শুরু করতে হবে, যেখানে প্রোটিন ও চর্বি থাকে। এমন খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে ও সারাদিন ক্ষুধা ব্যবস্থাপনায় সহায়তা করে।

খাবার খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটাহাঁটি করা:
খাবার খাওয়ার পর অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করা ভালো। এতে শরীর খাবার থেকে গ্রহণ করা কার্বোহাইড্রেট পরিচালনা করতে ভূমিকা রাখে। কারণ, খাবারের মাধ্যমে গ্রহণ করা সব কার্বোহাইড্রেট সরাসরি পায়ে যায়, পেটে নয়।

পেটের মেদ কমানোর জন্য ব্যায়াম করলেও শরীরের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না।

রোদ লাগানো:
সরাসরি আলো গায়ে লাগানো ভালো। এটি সার্কাডিয়ান ছন্দ বা ঘুম জাগরণের চক্রকে ঠিক রাখতে অবদান রাখে। সকালের আলোর সংস্পর্শে আসা শরীরকে সংকেত পাঠাতে সহায়তা করে যে, কখন জেগে ওঠার সময়। এমনটি এটি রাতে ভালো ঘুমের জন্যও কার্যকর।

জিমে অতিরিক্ত চাপ না নেয়া:
পুষ্টিবিদ রাশি চৌধুরী অতিরিক্ত কষ্টের বা তীব্র শারীরিক ব্যায়াম না করার পরামর্শ দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন, অপর্যাপ্ত বিশ্রাম স্বাভাবিকভাবেই শরীরের ওপর চাপ সৃষ্টি করে এবং এ অবস্থায় কঠোর ব্যায়াম শরীরকে অধিকতর চাপে ফেলে। তাই অতিরিক্ত কষ্টের ব্যায়াম করার প্রয়োজন নেই।

জনপ্রিয়