কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- কেন্দুয়া, নেত্রকোনা
কেন্দুয়া মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সানজিদা চৌধুরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, প্রকৌশলী মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তাগণ।
জনপ্রিয়


















