যশোরের কেশবপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক (৪০) এবং যুবলীগ কর্মী উজ্জ্বল অধিকারীকে (৩৮) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর কেশবপুর থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা। বুধবার সকালে তাঁদের যশোরের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
কেশবপুর থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


















