Advertisement

যশোরে ফেনসিডিলের মামলায় হাশেমের যাবজ্জীবন

যশোরে ফেনসিডিলের মামলায় হাশেমের যাবজ্জীবন
যশোরের ঝিকরগাছায় ৫০ বোতল ফেনসিডিল রাখার দায়ে হাশেম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) যশোরের বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাশেম ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার হাজেরালী এলাকায় মহসিনের ইটভাটার সামনে অভিযান চালিয়ে হাশেম ও কালাম নামে দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচার চলাকালে অপর আসামি কালামের মৃত্যু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হাশেমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। মামলার রায় নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান পলাশ।
জনপ্রিয়
Advertisement
যশোরে ফেনসিডিলের মামলায় হাশেমের যাবজ্জীবন

যশোরে ফেনসিডিলের মামলায় হাশেমের যাবজ্জীবন