Advertisement

মাইগ্রেনের ব্যথা সারাতে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি

মাইগ্রেনের ব্যথা সারাতে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের সঙ্গে যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই নেত্রী হলেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তাজকিরা আক্তার সনি।

ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তার বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান।

এসময় তাকে বলতে শোনা যায়, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।

যুবলীগ নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কি-না জানতে চাইলে ওসি বলেন, ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না। এসময় ওই যুবলীগ নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলে ফোনালাপে শোনা যায়।

অডিওর অন্য অংশে ওই যুবলীগ নেত্রী তার বিরুদ্ধে করা মামলা, কারাবাস ও জামিনে মুক্ত হতে দুই লাখ টাকা খরচের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে ওসি তাকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসিকে বলেছেন বলে অভিযোগ করেন ওই যুবলীগ নেত্রী। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করেন।

গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর গত মঙ্গলবার তাদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব অভিযোগের প্রতিকার দাবি করেন তিনি।

তবে যুবলীগ নেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়
Advertisement
যশোরে ফেনসিডিলের মামলায় হাশেমের যাবজ্জীবন

যশোরে ফেনসিডিলের মামলায় হাশেমের যাবজ্জীবন