Advertisement

যশোরে ক্রেতা সেজে ৫ ভরি স্বর্ণ চুরি

যশোরে ক্রেতা সেজে ৫ ভরি স্বর্ণ চুরি
যশোর শহরের আরাপপুর এলাকার ধর্মতলায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে প্রায় ৫ ভরি সোনার গহনা চুরির অভিযোগ উঠেছে চার নারীর বিরুদ্ধে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ‘আরতি জুয়েলার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটে। চুরি হওয়া সোনার অলংকারের বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা বলে জানিয়েছেন দোকানমালিক আকাশ রায় কৃষ্ণ। তিনি জানান, চার নারী ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার অলংকার দেখার নামে তাঁকে ব্যস্ত রাখেন। এ সুযোগে তাঁদের একজন কৌশলে সিন্দুকের তালা খুলে ভেতরে থাকা একটি ট্রেসহ প্রায় ৫ ভরি সোনার অলংকার চুরি করে বোরকার ভেতরে লুকিয়ে ফেলেন। পরে তাঁরা দোকান থেকে চলে যান। দোকানমালিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা চার নারীর বিরুদ্ধে বুধবার যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। দ্রুত জড়িতদের শনাক্ত ও আটকের দাবি জানিয়েছেন দোকানমালিক।
জনপ্রিয়
Advertisement
যশোরে ক্রেতা সেজে ৫ ভরি স্বর্ণ চুরি

যশোরে ক্রেতা সেজে ৫ ভরি স্বর্ণ চুরি