Advertisement

মদ পানে রাজি না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্বামী

মদ পানে রাজি না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্বামী

যশোর সদর উপজেলায় মদ পান করতে রাজি না হওয়ায় হালিমা (২২) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর স্বামী ইসমাইলের (৩০) বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রূপদিয়া এলাকার সাকারগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইসমাইল নিজ বাড়িতে মদ পান করছিলেন। একপর্যায়ে তিনি স্ত্রীকেও মদ পান করতে বাধ্য করেন। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। পরে পরিবারের সদস্যরা আহত হালিমাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হালিমা বর্তমানে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রিয়
Advertisement
যশোরে ক্রেতা সেজে ৫ ভরি স্বর্ণ চুরি

যশোরে ক্রেতা সেজে ৫ ভরি স্বর্ণ চুরি