ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- ঠাকুরগাঁও
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন।
আজ ১৯ অক্টোবর (মঙ্গলবার) রাতে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা নিয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। পূজা চলাকালে যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য জরুরি সেবার মোবাইল নম্বরগুলো দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন পুলিশ সুপার। একই সাথে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে দায়িত্বরত সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গণমাধ্যমকে পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন বলেন, “শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। পূজা সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে সম্পন্ন করতে আমরা সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
উক্ত পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন, খোদাদাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),আলমগীর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জুয়েল রানা (পিপিএম-সেবা) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।
এছাড়াও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ (ওসি) এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জনপ্রিয়



















