রাজবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হকের মতবিনিময় সভা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নারুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গাড়াকোলা বাজার সংলগ্ন হেপি দালিখ মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আদেল খান।
সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সোনাকান্দর গ্রামের মো. সোলাইমান হোসেন, মো. সাহেব আলী খান, মো. জোনাব আলী, রিথুন সুলতান, গাড়াখোলা গ্রামের রাজ্জাক মন্ডল, মো. সাজ্জাদ হোসাইন মন্ডল প্রমুখ।
এ সময় স্থানীয় বক্তারা বলেন
“মো. আব্দুল হক ভাই একজন সৎ, শিক্ষানুরাগী ও মানবিক মানুষ। তিনি দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় সবসময় সহযোগিতা করেন। আমরা মনে করি, তার মতো একজন যোগ্য ও পরীক্ষিত মানুষকে চেয়ারম্যান হিসেবে পেলে নারুয়া ইউনিয়নের চেহারা পাল্টে যাবে।”
“তিনি নির্বাচিত হলে এই ইউনিয়নে কোনো অনিয়ম থাকবে না। গরীবের হক গরীবের ঘরে পৌঁছাবে। তাই আমরা দলমত নির্বিশেষে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হক বলেন আমি আপনাদেরই সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। আজ এই হেপি দালিখ মাদ্রাসা মাঠে আপনারা যে ভালোবাসা দেখালেন, আমি চিরকৃতজ্ঞ।”
“আমি নির্বাচিত হলে এই নারুয়া ইউনিয়নে কোনো ঘুষ, দুর্নীতি ও মাদক থাকবে না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ সহ সরকারি যেকোনো সেবা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে, কোনো দালাল লাগবে না।”
“আমার স্বপ্ন, একটি মডেল ও উন্নত নারুয়া ইউনিয়ন গড়া, যেখানে প্রতিটি রাস্তা-ঘাট পাকা হবে, প্রতিটি ঘরে শিক্ষার আলো জ্বলবে, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আমি সর্বোচ্চ কাজ করবো।”
“আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জনপ্রিয়


















