Advertisement

উঃ পাইন্দা ওয়াইসা মহাথেরের উদ্যোগে ১৬০ শিক্ষার্থীর মেধা যাচাই

উঃ পাইন্দা ওয়াইসা মহাথেরের উদ্যোগে ১৬০ শিক্ষার্থীর মেধা যাচাই
শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মেধা বিকাশের লক্ষ্যে বান্দরবান সদর উপজেলার ১ নং রাজবিলা ইউনিয়নের রাজবিলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা-২০২৬। এতে বিভিন্ন শ্রেণির সর্বমোট ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উদালবনিয়া বুদ্ধ বিহার ও অনাথ আশ্রমের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ভদন্ত উঃ পাইন্দা ওয়াইসা মহাথের। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ,শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সার্বিক আয়োজন ঘুরে দেখেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা, কারবারি সুউক্যামং মারমা,রাজবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল, সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন বড়ুয়া, রাজবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি উখ্যাইমং মারমা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলাবোধের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের মতে, এ ধরনের ধর্মীয় বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
Advertisement
বাকৃবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনালী দলের আলোচনা সভা

বাকৃবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনালী দলের আলোচনা সভা