চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুল হক বেপারী আর নেই। ৫ নভেম্বর (বৃহস্পতিবার বিকেল ২টায় ঢাকার ধানমন্ডী ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মতলব উত্তর ও ছেংগারচর পৌরসভাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফণ করা হয়। জানাজা নামাজ পড়ান মরহুমের ছোট ছেলে মাওলানা আবু ইউসুফ।
মরহুম বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুল হক বেপারী সমাজ সেবক মজিবুর রহমান বেপারী ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম হাজ¦ী মনির হোসেন বেপারীর ছোট ভাই।
তিনিও একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেএলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। তিনি মসজিদ,মাদ্রাসাসহবিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ছেংগারচর বাজারের ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
এদিকে মরহুমের জানাজা নামাজের পূর্বে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক মোঃ মজিবুর রহমান, মরহুমের ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদ হক হিমেল,বড় ছলে মোঃ ইব্রাহিম, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল ফরাজীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সুশিল সমাজ,ব্যবসায়ী নেতৃবৃন্দ,বিভিন্ন আলেম ওলামায়ের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ব্রেন টিউমারে অক্রান্ত জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুল হক বেপারী । পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে ভারতে চিকিৎসা করে দেশে আনা হয়। পরে আবারও ব্রেন টিউমারে অক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে ঢাকার ধানমন্ডী ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ২টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আমিনুল হক বেপারীর মৃত্যুতে তাঁর পরিবার একজন প্রিয় স্বজনকে হারিয়েছে। একই সঙ্গে তাঁর পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্বজন ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আমিনুল হক বেপারী মৃত্যুকালে অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজন রেখে গেছেন। মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমিন।



















