শিরোনাম:

  ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২   সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু   স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা   নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই   সেনবাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সব ওয়াদা পুরণ করবে- জয়নুল আবদিন ফারুক এমপি
আজ, বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:৩০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে ইরাসমাস প্লাস এগ্রিমেন্ট এর আওতায় তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের ( PAU ) মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪) নোবিপ্রবি উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. আহমেত কুতলুহান।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন সেন্টারের (আইসিসিসি) অতিরিক্ত পরিচালক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান সিদ্দিকী, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. কাওসার হোসেন এবং নোবিপ্রবি আইসিসিসি’র ডেপুটি রেজিস্ট্রার জনাব মোঃ আবু জুবায়ের।

পামুক্কালে বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর অধ্যাপক ড. তুরান কার্দেনিজ, অর্থনীতি ও প্রশাসনিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এন্ডার কজকুন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কো-অর্ডিনেটর ড. অনুর কুলাক।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এ ধরণের সমঝোতা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। নোবিপ্রবির সঙ্গে পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের এ সমঝোতা স্মারক ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এগিয়ে যেতে আরও দৃঢ় ভূমিকা পালন করবে। এ চুক্তি স্বাক্ষরের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর অধ্যাপক ড. তুরান কার্দেনিজ তাঁর বক্তব্যে বলেন, ‘উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক এ সমঝোতা একটি মাইলফলক হয়ে থাকবে। নোবিপ্রবির আন্তরিক আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমি আশা করি এই চুক্তির মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা ও গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

2

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

3

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

5

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

6

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

7

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

8

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

9

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

10

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

11

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

12

সেনবাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সব ওয়াদা পুরণ করবে- জয়নুল…

13

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫৫ টার্গেটে ইরানের আঘাত

14

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া

15

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির…

1

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

2

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।