শিরোনাম:

  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫৫ টার্গেটে ইরানের আঘাত   সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া   মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির সংবাদ সম্মেলন   কোম্পানীগঞ্জ: পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ   মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী   কোম্পানীগঞ্জ : অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল   মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত: শবে বরাতের তাৎপর্য করণীয় ও বর্জনীয়   বেগমগঞ্জে রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ   বেগমগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৪   সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা   বাংলাদেশের জন্য বড় সুখবর: ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ’   নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে চৌমুহনীতে সাংবাদিকের মানববন্ধন বিক্ষোভ
আজ, শনিবার , ২১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৩:৪০

যে কোনো প্রতিযোগিতায় ভারতকে হারানো মানেই বাংলাদেশের জন্য বিশেষ কিছু। আর সেটা যদি হয় কোনো প্রতিযোগিতার ফাইনালে তাহলে তো কথাই নেই। তেমনই এক উপলক্ষ্য উপহার দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ার শ্রেষ্টত্বের মুকুট ধরে রেখেছে টাইগার জুনিয়াররা।

বল হাতে আগুন ঝরিয়েছেন ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। হাত ঘুরিয়ে সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিমও। মামুলি পুঁজি নিয়েও ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার উল্লাসে মাতে বাংলাদেশ।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছে লাল-সবুজের দেশটি। ১৯৮ রানের পুঁজি নিয়েও বোলারদের নৈপূণ্যে প্রতিযোগিতার সফলতম দলটিকে ৩৫.২ ওভারে স্রেফ ১৩৯ রানে গুটিয়ে দেয় তারা।

প্রতিযোগিতায় বাংলাদেশের এটি দ্বিতীয় শিরোপা। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল দলটি।

সর্বোচ্চ ৮বার এই শিরোপা জিতেছে ভারত। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না তারা।

এবারের জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো বাংলাদেশের। ২০১৯ আসরের ফাইনালে ভারতের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিল লাল-সবুজের দলটি।

তিনটি করে উইকেট নিয়েছেন ইমন ও আজিজুল। দুটি নিয়েছেন আল ফাহাদ। একটি করে শিকার ধরেছেন মারুফ মৃধা ও রিজান হোসেন।

২৪ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের নায়ক ইমন। ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও এই পেসার।

বল হাতে দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্যা এনে দেন ফাহাদ। আয়ুশ মাত্রেকে বোল্ড করে দেন এই ডানহাতি পেসার। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে হুলুস্থুল ফেলে দেওয়া বৈভব সূর্যবংশীকেও টিকতে দেননি আরেক পেসার মারুফ মৃধা।

লড়াই করেও শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। ভারতীয় ইনিংসে ২০ রান যোগ হতেই আবারও উইকেটের উদযাপনে মাতে বাংলাদেশের যুবারা। এবার উইকেট শিকারে যোগ দেন রিজান হোসেনও। ৩৫ বলে ২০ রান করা আন্দ্রে সিদ্ধার্তর স্টাম্প ছিটকে দেন তিনি।

এরপর ভারতকে একাই টানছিলেন দলটির অধিনায়ক মোহাম্মদ আমান। প্রথমে কেপি কার্তিকেয়াকে নিয়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে ২১তম ওভারে তিন বলের মধ্যে ২ উইকেট নিয়ে ম্যাচটিকে বাংলাদেশের হাতের মুঠোয় তুলে দেন আরেক পেসার ইমন।

উইকেটের পিছন থেকে দুটি ক্যাচই নেন কিপার ফরিদ হাসান। কার্তিকেয়ার (২১) পর ফেরেন নতুন ব্যাটার নিখিল কুমার (০)। নিজের পরের ওভারে হরবংশ পাঙ্গুলিয়াকেও ফরিদের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন ইমন। তিন ওভার পর আল ফাহাদ আরেকটি উইকেট নিলে ভারতের স্কোর হয়ে যায় ৯২/৭।

তখনও টিকে ছিলেন আমান। বাকি তিন উইকেট তুলে নেন আজিজুল। বল হাতে এসেই প্রতিপক্ষ অধিনায়ককে ফেরান বাংলাদেশ অধিনায়ক। অফ স্পিনে নিজের পরের দুই ওভারেও বাকি দুই উইকেট তুলে নিয়ে গুটিয়ে দেন প্রতিপক্ষকে। বাংলাদেশ মেতে ওঠে শিরোপার উল্লাসে।

এর আগে টসে হেরে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সপ্তম ওভারের প্রথম বলে দলীয় ১৭ রানে ওপেনার কালাম সিদ্দিকিকে হারায় দল। ১৬ বলে স্রেফ ১ রান করেন কালাম। আরেক ওপেনার জাওয়াদ আবরারের সাথে অধিনায়ক আজিজুল হাকিমের জুটিও জমে ওঠেনি। জাওয়াদ পেরেন ৩৫ বলে ২০ রান করে।

একটি করে ছক্কা-চারে ভালো কিছুর আভাস দিয়েও বেশিক্ষণ টেকেননি দলপতি আজিজুলও (২৮ বলে ১৬)। এরপর মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেনের ব্যাটে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

৬৭ বলে ৪০ রান করা শিহাবের বিদায়ে ভাঙে ৬২ রানের জুটি। মাত্র ৩ বল টেকেন দেবাশিষ দেবু। এরপর ফরিদ হাসানের সাথে ২৩ রানের জুটি গড়ে আউট হন রিজান, ৬৫ বলে সর্বোচ্চ ৪৭ রান করে।

পরে বাংলাদেশ লড়াইয়ের মতো পুঁজি দাড় করাতে পারে ফরিদের ব্যাটে। এই কিপার-ব্যাটার ৪৯ বলে ৩ চারে করেন ৩৯ রান। ৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১৯ বলে ১১ রানে অপরাজিত থেকে যান মারুফ মৃধা। শেষ পর্যন্ত এই রানই টপকাতে পারেনি ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৯৮ (জাওয়াদ ২০, কালাম ১, আজিজুল ১৬, শিহাব ৪০, রিজান ৪৭, দেবাশিস ১, ফরিদ ৩৯, সামিউন ৪, আল ফাহাদ ১, মারুফ ১১*, ইমন ১; ইউধাজিত ৯.১.-১-২৯-২, চেতান ১-০-০-৪৮-২, নিখির ৫-১-১৩-০, কিরান ৭-০-১৯-১, হার্দিক ১০-০-৪১-২, কার্তিকেয়া ৭-০-৩৭-১, আয়ুশ ১-০-৯-১)।

ভারত অনূর্ধ্ব-১৯: ৩৫.২ ওভারে ১৩৯ (আয়ুশ ১, বৈভাব ৯, সিদ্ধার্থ ২০, কার্তিকেয়া ২১, আমান ২৬, নিখিল ০, হারভানশ ০, কিরান ১, হার্দিক ২৪, চেতান , ইউধাজিত ; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ২.২-১-৮-৩)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫৬ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ইকবাল হোসেন ইমন।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫৫ টার্গেটে ইরানের আঘাত

2

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া

3

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতির…

4

কোম্পানীগঞ্জ: পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

5

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা:…

6

কোম্পানীগঞ্জ : অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল

7

মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত: শবে বরাতের তাৎপর্য করণীয়…

8

বেগমগঞ্জে রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

9

বেগমগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

10

সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

11

বাংলাদেশের জন্য বড় সুখবর: ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি…

12

নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে চৌমুহনীতে সাংবাদিকের মানববন্ধন বিক্ষোভ

13

নোয়াখালীতে স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে “আফতাব রিজিওনাল মিট'' কর্মসূচি

14

Noakhali News - নোয়াখালীর খবর

15

দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল

1

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

2

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।