শিরোনাম:

  বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড   দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা   আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল   হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল   ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
আজ, রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৩১

১৪ বছর পর আবাহনী-মোহামেডান ফাইনাল। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই ঐতিহ্যবাহী দলের ফাইনাল দেখতে বিভিন্ন জেলা থেকে ফুটবলপ্রেমীরা আসছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও এসেছেন ফাইনাল খেলা দেখতে।

ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব বেশি না হলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এসেছেন হেলিকপ্টার যোগে। ঢাকার বাইরে ব্যক্তিগত বা যে কোনো সফরে গেলে সালাউদ্দিন অধিকাংশ ক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহার করেন অনেক আগে থেকেই। সেই ধারাবাহিকতায় ফাইনাল দেখতে হেলিকপ্টারে করে এসেছেন সালাউদ্দিন। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগেই কুমিল্লায় এসে পৌঁছান তিনি।

সভাপতির সঙ্গে সহ-সভাপতিদেরও হেলিকপ্টারে সফরসঙ্গী হওয়ার কথা ছিল। যদিও লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া মানিক সড়কপথেই এসেছেন কুমিল্লায়। বাকি চার সহ-সভাপতির অনেকে না আসায় পরবর্তীতে কয়েকজন সদস্যও হেলিকপ্টারে আসার আমন্ত্রণ পান। একজন সদস্য সড়কপথে কুমিল্লায় পৌঁছানোর পর হেলিকপ্টারের আমন্ত্রণ পান। আরেকজন প্রথমে আমন্ত্রণ না পাওয়ায় অভিমান করে হেলিকপ্টারে যাত্রায় সালাউদ্দিনের সঙ্গী হননি।

ঘরোয়া ফুটবল গত দুই মৌসুম বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে। কাজী সালাউদ্দিন কোনো জেলা স্টেডিয়ামে গিয়ে লিগের খেলা দেখেননি। আবাহনী-মোহামেডান অনেক দিন পর ফাইনাল হওয়ায় তিনি কুমিল্লা এসেছেন। হেলিকপ্টারেই ফিরবেন এজন্য ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে না থাকার সম্ভাবনাই বেশি সালাউদ্দিনের। কুমিল্লা স্টেডিয়ামে হেলিকপ্টার দিয়ে আগমন আজই প্রথম নয়। এক মৌসুম আগে মোহামেডানের কর্মকর্তারা আবাহনী-মোহামেডান লিগ ম্যাচ দেখতে হেলিকপ্টারে করে এসেছিলেন।

কাজী সালাউদ্দিনের এখনকার পরিচয় বাফুফে সভাপতি হলেও ফুটবলার হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। ১৯৭২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন সালাউদ্দিন।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

2

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান…

3

আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল

4

হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

5

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

6

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

7

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

8

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

9

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

10

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

11

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

12

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

13

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

14

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

15

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

1

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

2

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।