কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে বিশ্ব শিশু দিবসের আলোচনা সভা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- কেন্দুয়া, নেত্রকোনা
নেত্রকোণার কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে বিশ্ব শিশু দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালের দিকে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি আব্দুল হাই সেলিম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।
কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য কবি ও সাংবাদিক রুকন উদ্দিনের পরিচালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূইয়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাকি, প্রেসক্লাব সদস্য সাংবাদিক মাজহারুল ইসলাম ভূইয়া উজ্জ্বল, কবি ও সাংবাদিক মোহাম্মদ সালাউদ্দিন সালাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শিক্ষক সাহাবুল কাদির ভূইয়া, প্রেসক্লাব সদস্য সাংবাদিক কোহিনূর আলম, বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন সরকার প্রমূখ।
বক্তারা শিশুদের সুস্থ পরিবেশ, একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সবাইকে দায়িত্বশীল হতে হবে।
শিশুদের আনন্দময় জীবনের পাশাপাশি তাদেরকে সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলার মতো কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সবার দায়িত্ব।
আনন্দময় জীবনের পাশাপাশি তাদেরকে সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলার মতো কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সবার দায়িত্ব।অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিজয় রজক, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সামি উল্লাহ সরকার সাম্য, আহসান রাফি, মাইমুর রহমান মাহিন, কাজী তন্ময়সহ সাহিত্য প্রেমীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়


















