Advertisement

যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক

যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক

যশোরের মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ আব্দুল খালেক (৫৫) ও তার ছেলে আব্দুল্লাহ (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নাইট ডিউটির সময় সন্দেহ হলে তাদের বহন করা একটি সাদা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে দুটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি ও একটি চাকু উদ্ধার করা হয়।

আটক দুজন মনিরামপুর উপজেলার বাসিন্দা। এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ বলেন,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

জনপ্রিয়