Advertisement

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা মায়া

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা মায়া

নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন‘রঙ হ্যান্ডি ক্রাফট্‌স’এর স্বত্বাধিকারিণী জনাব তনুজা রহমান। গত ১৯ নভেম্বর ২০২৬ মাইডাস ফাইন্যান্সিং পিএলসি-এর পক্ষ থেকে তঁাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‘আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৬ ও রোকেয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্প’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতিতে ঢাকার ধানমন্ডি তে মাইডাস এর নিজস্ব ভবনের কনফারেন্স রুমে তঁার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

 দীর্ঘদিন ধরে হস্তশিল্প, তৈরি পোষাক ও উদ্যোক্তা খাতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পাশাপাশি নারীর স্বাবলম্বিতা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় তঁার ভূমিকা অনুষ্ঠানে প্রশংসিত হয়।

জনপ্রিয়