Advertisement

কুলাউড়ার হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার

কুলাউড়ার হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আলোচিত মেম্বার মনাফ হত্যাকান্ডের প্রধান আসামী ও আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী ফটিককে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় হাজীপুর ইউনিয়নবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। নিহত মেম্বার মনাফের পরিবারের দাবি বাকি আসামীদেরও আইনের আওতায় আনার। স্থানীয় ও পুলিশ সুত্রের বরাতে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার কাউকাপন বাজার থেকে কুলাউড়া থানা পুলিশের একটি দল মাহমুদ আলী ফটিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জানা যায়, মাহমুদ আলী ফটিকের বিরুদ্ধে মনাফ হত্যাকান্ড ছাড়াও ৫ আগস্টের পরবর্তী সময়ে দায়ের করা রাজনৈতিক সহিংসতার মামলায় মাহমুদ আলী ফটিককে গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের ১৯ আগস্ট রাতে হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার ও বিএনপি নেতা মনাফ মেম্বারের উপর অতর্কিত হামলা চালানো হয়। সেই হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনাফ মেম্বার। এঘটনায় মনাফ মেম্বারের বোন নেহার বেগম চৌধুরী বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্ষমতার দাপটে ১৫ বছর পুলিশকে প্রভাবিত করে এবং ক্ষমতার দাপট ও অপব্যবহার করে মনাফ হত্যাকান্ড ধামাচাপা দেয়ার চেষ্টা করেন আসামীরা। নিম্ন আদালত ও জজ আদালতে সাক্ষীদের হুমকি ধামকি দিয়ে সাক্ষী দিতে না দিয়ে বিচার কাজকে প্রভাবিত করেন। তারপরও বাদিপক্ষ হাল না ছেড়ে হাই কোর্টে আপিল (নং ১৩১/২০২৩) করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন আছে এবং মামলায় সুবিচার পাবেন বলে জানান মামলার বাদি নেহার বেগম চৌধুরী। তিনি জানান, এই মামলার মাষ্টার মাইন্ড হাজীপুর ইউনিয়নের তৎকালীন ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎকালীন সভাপতি চেয়ারম্যান মবশ্বির আলীসহ বাকি আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। এদিকে মাহমুদ আলী ফটিককে গ্রেপ্তারের খবরে এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জনপ্রিয়
Advertisement
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ