কেন্দুয়ায় দুইদিনব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- কেন্দুয়া, নেত্রকোনা
বর্তমান সরকারের নির্বাচনী ৩১ দফা ইশতেহারের মধ্যে অন্যতম ছিল সারাদেশে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা, তারই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনির পরিচালনায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও সুপারভাইজারদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী,
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি মো. আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), প্রশিক্ষণার্থী ও সুপারভাইজারগণ এবং সুধীজন।
জনপ্রিয়



















