প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান আজহারী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হেসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ অন্য শিক্ষকরা। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদসহ অন্যান্যরা।
দোয়া মোনাজাতের আগে উপ- উপাচার্য অধ্যাপক ড এমতাজ হোসেন বলেন,”দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের পর আজ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকের দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া করছি। একই সঙ্গে প্রধানমন্ত্রী যেন সুস্থ থেকে দেশকে এগিয়ে নিতে পারেন সেই প্রত্যাশা করছি।”



















