নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান, বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় উপজেলার এম আর বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.শাকিব হোসাইন উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন।
এছাড়া অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।
জনপ্রিয়


















