বকশীগঞ্জে মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- বকশীগঞ্জ, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে হেরোইন সেবনরত অবস্থায় বিপ্লব মিয়া (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বকশীগঞ্জ হাইওয়ে থানার সামনে অবস্থিত একটি পরিত্যক্ত আটতলা ভবনে হেরোইন সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
আটক বিপ্লব মিয়া বকশীগঞ্জ পৌরসভার কামারপট্টি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিপ্লব মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বকশীগঞ্জ হাইওয়ে থানার সামনে পরিত্যক্ত আটতলা ভবনের অভিযান পরিচালক করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, বকশীগঞ্জ উপজেলায় থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়ামত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এ অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়


















