শার্শায় ইউপি নির্বাচন: দুই মনোনয়নপ্রত্যাশী কুদ্দুস ও শহীদের আবেদনপত্র জমা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- শার্শা, যশোর
যশোরের শার্শা উপজেলায় আসন্ন ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর উলাশী ও ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আবেদনপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
আজ সকাল ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের অফিসে উপস্থিত হয়ে তাঁর হাতে মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছেন তারা।
এ সময় মনোনয়নপ্রত্যাশী দুই নেতা তাঁদের নিজ নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। দলীয় প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তাঁরা আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিয়েছেন।
শার্শা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতাও সামনে এসেছে।
জনপ্রিয়


















