Advertisement

থানায় আগুনের দেওয়ার ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার

থানায় আগুনের দেওয়ার ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ, বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের সেই এসআরবি-১৪ দপ্তর থেকেই তাকে ধরে নিয়ে যায়।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয়