Advertisement

হাম উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২১৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ২৫ জন হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

Advertisement
আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন রোটারিয়ান নাজমুল হাসান

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন রোটারিয়ান নাজমুল হাসান