রাজধানী রমনা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের এই কর্মকর্তা জানান, রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি তাদের গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।


















