উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:১৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে সদস্যপদ সহ প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে সতর্ক করা হলেও দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেন মহিউদ্দিন ঝাড়ু। এ কারণে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনও অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে মহিউদ্দিন ঝাড়ুর সঙ্গে যাবতীয় সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
জনপ্রিয়


















