Advertisement

এমপি পুত্র সাদমান গ্রেপ্তার

এমপি পুত্র সাদমান গ্রেপ্তার
মৌলভীবাজার-৩ (সদর -রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এর কনিষ্ঠ পুত্র ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ৯ টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তাঁর পিতা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ গত ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে পলাতক রয়েছেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদমান মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।