মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন- আমেরিকানরা যদি তার ওপর বিরক্ত হয় তাহলে যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে চলে যাবেন তিনি। তিনি ইঙ্গিত দেন, ইসরায়েলে তার জনপ্রিয়তা এত বেশি যে, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীও হতে পারবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। বাংলাদেশে মঙ্গলবার পেরিয়ে বুধবার চলে এলেও যুক্তরাষ্ট্রে এখনো মঙ্গলবার চলছে এবং সেখানে ভোটগ্রহণ চলছে। এই মধ্যবর্তী নির্বাচনের মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, যদি তার স্বদেশীরা তাকে না চায় তাহলে তিনি ইসরায়েলে চলে যাবেন।
এদিন তিনি ফক্স নিউজকে টেলিফোনে সাক্ষাৎকার দেন। সেখানেই বলেন এমন উদ্ভট কথা। ট্রাম্প বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রে জনতা আমার ওপর কখনো বিরক্ত হয়। আমি ইসরায়েলে চলে যাব এবং প্রধানমন্ত্রী হব।
ট্রাম্প একই সাক্ষাৎকারে জানান, ইসরায়েলকে তারা প্রতি বছর যে চার বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা দেন সেটি আগামী বছর থেকে বন্ধ করে দেবেন। ট্রাম্প এ সময় মিশিগানের সিনেটর পদপ্রার্থী আব্দুল এল সায়েদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েলকে অর্থ সহায়তা দিয়ে তিনি এল সায়েদের মতো মানুষের কাছ থেকে কথা শুনতে চান না। এজন্য কয়েক মাস আগে নেতানিয়াহুর সঙ্গে তার চুক্তি হয়েছে, আগামী বছর থেকে আর এই অর্থ সহায়তা দেবেন না। সূত্র: দ্য গার্ডিয়ান

















