শিরোনাম:

  বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড   দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা   আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল   হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল   ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
আজ, বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৫৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাহারাজ উদ্দিনের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

হামলাকারীরা সাহারাজ উদ্দিনের বাবা-মাসহ পরিবারের একাধিক সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে আসামিরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে, যার ফলে সাহারাজের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাহারাজ উদ্দিন। এসময় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের জেলা নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাহারাজ উদ্দিন বলেন, হাতিয়ার জাহাজমারার গ্রামের বাড়িতে তার ছোট দুই ভাই ও বাবা-মা বসবাস করেন। বাড়ির জায়গাজমি নিয়ে প্রতিপক্ষের সাথে কিছু ঝামেলা ছিল তার পরিবারের। যেটি আইনগতভাবে সমাধান করা সম্ভব ছিল। কিন্তু গত ২৪ জুন দুপুর ১টার দিকে তাদের প্রতিপক্ষের নেছার উদ্দিন, সাহাব উদ্দিন, সালাউদ্দিন ও রাসেলসহ তাদের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা আমার মা-বাবাসহ ৪ জনকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আমার বাবা সিরাজ উদ্দিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর হাতিয়া থানা পুলিশ আমাদের কোনো ধরনের সহযোগিতা করছে না। বরং হামলাকারীরা আমার ১২ ও ১৬ বছর বয়সী দুই ছোট ভাইকে আসামি করে আমার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলাকে পুঁজি করে আমার পরিবারকে হয়রানি করছে পুলিশ। এছাড়া আসামিরা মামলা তুলে নিতে আমার পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে এবং অন্যথায় প্রাণনাশের হুমকি দেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিচারের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, পুলিশ কাউকে হয়রানি করছে না। তাদের বাড়ির মাঝখানের উঠানের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়, যাতে দুইপক্ষের লোকজন আহত হয়েছিল। থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

2

দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান…

3

আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল

4

হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

5

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

6

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

7

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

8

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

9

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

10

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

11

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

12

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

13

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

14

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

15

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

1

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

2

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।