শিরোনাম:

  হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল   ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা   সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি   রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ   ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত   নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত   নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২   সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু   স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা   নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই
আজ, বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৩৮

স্টাফ রিপোর্টার : জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের কর্মী-সমর্থকদের লাগানো জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির ছবিযুক্ত ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার (০১ জুলাই) ও রোববার (০২ জুলাই) দিবাগত রাতে জেলা শহর মাইজদী, দত্ত বাড়ির মোড়, দত্তের হাট, সোনাপুর, কালিতারা বাজারসহ বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা শহর মাইজদীসহ সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে শত শত ফেস্টুন প্রদর্শন করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের কর্মী-সমর্থকরা। ওই ফেস্টুনগুলোতে শাহিনের ছবি ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি যুক্ত ছিল। ফেস্টুনগুলো লাগানোর পর গত শনিবার বিবাগত রাত ও রোববার রাতে জেলা শহর মাইজদী, দত্তবাড়ির মোড়, দত্তের হাট, সোনাপুর, কালিতারা বাজার এলাকাসহ বিভিন্ন স্থানের ২০টিরও বেশি ফেস্টুন কেটে ও ছিঁড়ে ফেলে দুবর্ৃৃত্তরা।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জেলা শহরজুড়ে চলছে ব্যাপক সমালোচনা। নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। সেই ক্ষেত্রে কারো জনপ্রিয়তা বেশি, হয়তো কারো কম। কিন্তু কারো জনপ্রিয়তা দেখে, তাঁর ফেস্টুন কেটে নিবে, ছিঁড়ে ফেলবে, এটা কেমন রাজনীতি। ওই ফেস্টুনগুলোতে তো আমাদের জাতির পিতা ও তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা ওবায়দুল কাদের এর ছবিও ছিল। তারা (দুর্বৃত্তরা) তাঁদের ছবিও বাদ দেয়নি। তাঁদের ছবির মাঝখান দিয়ে কেটে নিয়েছে। আমরা এমন প্রতিহিংসার রাজনীতি চাই না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি কাটতে যারা কোন পরোয়া করে না, তাদের বিচার হওয়া প্রয়োজন।
জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, নেতাদের ব্যানার-ফেস্টুন কর্মীরা লাগাবে, এটা তাদের নেতাদের প্রতি ভালোবাসা এবং গণতান্ত্রিক অধিকার। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জিবিত আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমি দলের মনোনয়ন প্রত্যাশি, তাই আমাকে দলের ভিতর অনেকেই পছন্দ নাও করতে পারেন। তাই বলে এভাবে বঙ্গবন্ধু ও আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা এবং আমাদের আমাদের নেতা ওবায়দুল কাদের ভাইয়ের ছবি কেটে নিবে? তাঁেদর ছবি ঁিছড়ে নিচে ময়লার মধ্যে ফেলে দিবে? এটা কেমন রাজনীতি? কারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেই বের হয়ে আসবে। আমি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আশা করি তারা এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এবিষয়ে জানতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন


✍️ মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

1

হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

2

ফের লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

3

সুবর্ণচর: পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

4

বেগমগঞ্জ: হাজীপুরে অনুষ্ঠিত শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

5

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্বে থাকছেন বাংলাদেশি আম্পায়ার জেসি

6

রেমিট্যান্সে নতুন ইতিহাস, মার্চেই সর্বোচ্চ প্রবাহ

7

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, সহকারী আহত

8

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

9

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

10

সৌদিতে স্ট্রোক করে নোয়াখালীর জামশেদের মৃত্যু

11

স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের…

12

নোয়াখালী: কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকান্ডে ২৮ দোকান পুড়ে ছাই

13

সেনবাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সব ওয়াদা পুরণ করবে- জয়নুল…

14

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫৫ টার্গেটে ইরানের আঘাত

15

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত, জাতির কল্যাণে দোয়া

1

হার্ট অ্যাটাক এড়াতে যেসব নিয়ম মেনে চলবেন

2

ছবিটি ফেসবুকে দিয়েছে কে?

3

সম্পর্ক ভালো রাখতে যা করবেন

4

এবার চীনে খবর পড়ছে নারী রোবট

5

‘আল্লাহ আমাদের বাঁচাতে জেলেদের পাঠিয়েছিলেন’

6

সাবেক ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার

7

বিআরটিসি বাসে বাঁশের বেড়া! যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

8

নেইমারের মন্তব্য কি রিয়ালে যোগ দেয়ার আভাস?

9

মোবাইল গ্রাহকরা ৫ টাকার বেশি ধার নিতে পারবেন না

10

সেই শাহরিয়ারের প্রশংসা করে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

11

ফেনীর সোনাগাজী উপজেলায় ছাত্রীকে আগুনে ঝলসে দেয়ায় সেই মাদ্রাসা অধ্যক্ষ…

12

চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা!

13

দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত’: সৌরভ গাঙ্গুলী

15

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।